শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ন্যায় বিচারের দাবিতে অনশনে থেকে মারা গেছে তুরস্কের আইনজীবী

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 12:26 দুপুর • 566 বার পঠিত
ন্যায় বিচারের দাবিতে অনশনে থেকে মারা গেছে তুরস্কের আইনজীবী

সন্ত্রাসবাদী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ দিন অনশনে থেকে মারা গেছেন তুরস্কের এক আইনজীবী। অনশনে যাওয়ার ২৩৮তম দিনে ইস্তাম্বুলের একটি হাসপাতালে বৃহস্পতিবার এব্রু তিমতিক নামে ওই নারী আইনজীবীর মৃত্যু হয়। তার বন্ধুরা জানিয়েছে, দীর্ঘ অনশনে মৃত্যুকালে তার ওজন দাঁড়িয়েছিল মাত্র ৩০ কেজি।

এব্রু তিমতিকের মৃত্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ও অধিকার আদায় সংস্থাগুলো। তার মৃত্যুতে হত্যা বলে উল্লেখ করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো।

বাম মতাদর্শী আইনজীবীদের আরেকটি সংগঠন কন্টেমপরারি লয়ার্স অ্যাসোসিয়েশন সদস্য ছিলেন এব্রু তিমতিক। এটি অতি মার্কসবাদী সংগঠন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডিএইচকেপি-সি’র অঙ্গসংগঠন।
ডিএইচকেপি-সি’র বিরুদ্ধে অভিযোগ, তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পেছনে হাত রয়েছে তাদের। ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও এই সংগঠনটি জড়িত বলে তুরস্ক সরকারের অভিযোগ।

সন্ত্রাসী গ্রুপ কার্যক্রম চালানো এবং সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১৯ সালে তিমতিকসহ ১৮ আইনজীবীকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ইস্তাম্বুলের একটি আদালত। ২০১৮ সালে সেপ্টেম্বরে গ্রেফতার হওয়া তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আইনজীবী ফেব্রুয়ারি মাসে অনশনে যান। সেই প্রতিবাদের মধ্যেই মৃত্যু হলো তিমতিকের।