নয়াপল্টন মসজিদকে লাশবাহী ভ্যান দিলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2021, 08:50 সকাল
•
877 বার পঠিত
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নয়াপল্টন জামে মসজিদকে লাশবাহী ফ্রিজিং ভ্যান প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমান দুলালের কাছে ফ্রিজিং ভ্যানের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ইদ্রিস আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মসজিদ কমিটির সহসভাপতি মেসবাহউদ্দিন জঙ্গী ও ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।