নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ প্রবৃদ্ধি
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 নভেম্বর 2025, 07:30 বিকাল
•
160 বার পঠিত
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): চলতি অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৯৭৪ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৫৫ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১১ হাজার ১২৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ হাজার ৫৯৩ মিলিয়ন ডলার।