শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নুপুর শর্মার ‘মাথা’ বিচ্ছিন্ন করতে বলে আজমিরের খাদিম গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুলাই 2022, 10:42 দুপুর • 369 বার পঠিত
নুপুর শর্মার ‘মাথা’ বিচ্ছিন্ন করতে বলে আজমিরের খাদিম গ্রেপ্তার

আজমিরের দরগাহর একজন খাদিমকে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা নুপুর শর্মার মাথা যে কাটতে পারবে তাকে তিনি তার বাড়ি দিয়ে দেবেন। 

পুলিশ জানিয়েছে, এই ভিডিওটা তিন সপ্তাহ আগে সৈয়দ সালমান চিশতি নামের একজন করেছিলেন। তা করা হয়েছিল নুপুর শর্মা বিতর্কিত মন্তব্য করার কয়েকদিন পরই। 

‘‘মুসলমান দেশগুলোকে জবাব তো দিতেই হবে। আমি এটা রাজস্থান, আজমির থেকে বলছি। আর এই বার্তা হুজুর খাজা বাবার দরবারের পক্ষ থেকে।’’ ভিডিওতে এভাবেই চিশতিকে বলতে দেখা যায়। 

আজমিরের দরগাহ পুলিশ স্টেশনের কর্মকর্তা দালবির সিং জানিয়েছেন, ‘‘ত্রিশ বছরের চিশতি দরগার একজন স্বীকৃত খাদিম ও আনজুমানের ভোটার। প্রায় তিন সপ্তাহ আগে নুপুর শর্মার বিবৃতির ২-৩ দিন আগে এই ভিডিও রেকর্ড করান। সেখানে তিনি বলেন, পারলে তিনি নুপুর শর্মাকে গুলি করতেন। তিনি বলেন, নুপুর শর্মা যেহেতু তার নবীকে অপমান করেছে তাই যে তার মাথা নিয়ে আসতে পারবে তাকে তিনি তার বাড়ি ও জমি দিয়ে দেবেন ’’  

সিং জানান, এর আগে চিশতির নামে ১৪টা মামলা হয়েছে। এর মধ্যে আছে খুন, খুনের চেষ্টা জাতীয় মামলা। এসব মামলায় কখনো কখনো তাকে গ্রেপ্তারও করা হয়েছে। 

‘‘দরগাহ পুলিশ স্টেশনে চিশতির ইতিহাস আছে। সম্প্রতি নুপুর শর্মার মাথা বিচ্ছিন্ন করার ভিডিও ভাইরাল হলে তার বিরুদ্ধে আমরা এফআইআর করি-’’ জানান সিং।

প্রসঙ্গত, গত মে মাসের শেষ দিকে এক টেলিভিশন বিতর্কে নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করেন ভারতের মুসলমানরা। মুসলিম বিশ্বেও প্রতিবাদের ঝড় ওঠে। নুপুর শর্মা ছিলেন ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র। তাকে তার দল সাময়ীক বরখাস্ত করে। এবং নুপুর শর্মাকে প্রকাশ্যে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়।