শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নুপুর শর্মার জিহ্বা কেটে এনে দিলে ১ কোটি রূপি পুরস্কার

মোহাম্মদ খাইরুল আমিন • 09 জুন 2022, 02:39 দুপুর • 465 বার পঠিত
নুপুর শর্মার জিহ্বা কেটে এনে দিলে ১ কোটি রূপি পুরস্কার

নুপুর শর্মার মাথা নয়, জিহ্বার জন্য বাউন্টি ঘোষণা হলো খোদ ভারতেই। দেশটির সামজিক সংগঠন ভিম সেনার প্রতিষ্ঠাতা ও প্রধান নওয়াব সাতপাল তানওয়ার ঘোষণা করেছেন, নুপুর শর্মার জিহ্বা যে কেটে এনে দিতে পারবে তাকে তিনি এক কোটি রূপি পুরস্কার দেবেন। তানওয়ার মনে করেন, মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা নুপুরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিৎ। তার অপরাধ ক্ষমার অযোগ্য।

নওয়াব সাতপাল তানওয়ার একটি বিবৃতিতে বলেছেন, ‘‘ভারতীয় জনতা পার্টির নুপুর শর্মা নবীর নামে কলঙ্ক রটিয়েছে। নুপুর শর্মা এই দেশের কোটি কোটি মুসলমানকে আঘাত করেছে। নুপুর শর্মা কোটি কোটি ভারতীয়কে অপমান করেছে। নুপুর শর্মা বিশ্বের সামনে এই দেশকেই অপমান করেছে। নুপুর শর্মা নবী মুহাম্মদ (সাঃ) কে অপমান করেছে। নুপুর শর্মার অপরাধ ক্ষমার অযোগ্য। সে  ফাঁসিতে ঝোলার যোগ্য।’’

নওয়াব সাতপাল তানওয়ার বলেছেন, ‘‘ভিম সেনা প্রধান নওয়াব সাতপাল তানওয়ার এই ঘোষণা দিচ্ছে যে নুপুর শর্মার জিহ্বা যে এনে দিতে পারবে তাকে ১ কোটি রূপি পুরস্কার দেওয়া হবে। নুপুর শর্মা ভারতীয়দের বিশ্বজুড়ে অপমান করছে। নুপুর শর্মা কাজ করছে বিজেপি ও আরএসএসের হয়ে। কানপুরের সন্ত্রাসের আসল মাস্টারমাইন্ড হলো নুপুর শর্মা। মোদি ও জোগি সরকারকে অবশ্যই খুব দ্রুত তাকে গ্রেপ্তার করে জেলে পুরতে হবে। যদিও এখনো কোনো আইনী ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। এই কারণে, আমি ভিম সেনা প্রধান নওয়াব সাতপাল তানওয়ার যে নুপুর শর্মার জিহ্বা কেটে এনে দিতে পারবে তাকে ১ কোটি রূপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি।’’  
 
প্রসঙ্গত, ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে। 

এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে।