শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাজের মান উন্নয়নে আহ্বান

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2025, 09:26 রাত • 148 বার পঠিত
নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাজের মান উন্নয়নে আহ্বান

নবযোগদানকৃত উপদেষ্টা মো, মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।’

কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের এক দিন পর গতকাল বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম।

বৃহস্পতিবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাগত বক্তব্য দেন।