শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2020, 08:36 রাত • 410 বার পঠিত
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিন ক্যাস্টেক্স’কে নিয়োগ দিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট বাসভবন এ খবর নিশ্চিত করেছে।
 
জিন ক্যাস্টেক্স এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাস পরবর্তীতে দেশ গঠনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মত ফ্রান্সেরও ব্যাপক অর্থনৈতিক ক্ষতিসাধন হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দেশের সরকারকে ফের ঢেলে সাজাচ্ছেন ম্যাক্রোঁ। এরই অংশ হিসেবে শুক্রবার প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপে তার মন্ত্রীসভাসহ পদত্যাগ পত্র জমা দেন।

#রাজনীতি