শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নতুন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2022, 09:03 সকাল • 238 বার পঠিত
নতুন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল

প্রথমবারের মতো আইন মেনে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ইসিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সচিব মো. আলমগীর ও সাবেক সচিব আনিছুর রহমান। প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্বাচন কমিশন আজ বিকালে সুপ্রিম কোর্ট লাউঞ্জে শপথ নেয়ার কথা রয়েছে।