শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 16 এপ্রিল 2021, 11:33 দুপুর • 1,184 বার পঠিত
নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা ও হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ার ৩০ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হতে পারে, পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণাও আসতে পারে।

সাম্প্রতিক সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের সোলারউইন্ডস করপোরেশনের তৈরি করা সফটওয়্যারের নিরাপত্তা ভেদ করার যে ঘটনা ঘটেছে তারই প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সাইবার হামলার পেছনে রাশিয়া জড়িত বলে অভিযোগ তাদের।