শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে: ইসি

মোহাম্মদ খাইরুল আমিন • 10 মার্চ 2025, 02:14 দুপুর • 225 বার পঠিত
নতুন দলের নিবন্ধন পেতে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে: ইসি

জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে ইচ্ছুক এমন দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ এক্ষেত্রে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।