শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুতে ডিএসসিসির ৯ চালক বরখাস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2021, 08:46 রাত • 308 বার পঠিত
নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুতে ডিএসসিসির ৯ চালক বরখাস্ত

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় চাকরিচ্যুত হয়েছেন ৯ গাড়িচালক। বহিরাগত লোকদের দিয়ে বাস চালানোর দায়ে ডিএসসিসির এ ৯ গাড়িচালককে সাময়িক বরখাস্ত করা হয়। তারা কেবল বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
 
দক্ষিণ সিটির সচিব দফতর সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে ৮ ডিসেম্বর এ ৯ চালককে বরখাস্ত করা হয়। তবে সাময়িক বরখাস্তের অফিস আদেশগুলো সংস্থার সিস্টেম অ্যানালিস্টকে দক্ষিণ সিটির ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হলে তা প্রকাশ করা হয়নি।

গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটরডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক তদন্ত কমিটি করে দক্ষিণ সিটি কর্পোরেশন।