শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নর্থ সাউথের চার ট্রাস্ট্রিকে পুলিশে দিল হাই কোর্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2022, 05:02 বিকাল • 262 বার পঠিত
নর্থ সাউথের চার ট্রাস্ট্রিকে পুলিশে দিল হাই কোর্ট

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চার সদস্যের করা আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। সেই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ আত্মসাতের মামলায় তাদের বিরুদ্ধে এই রায় এসেছে।  

আজ রোববার বিকেলে এই রায় দেওয়া হয়। হাইকোর্ট থেকে ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যেতে বলা হয় শাহবাগ থানা পুলিশকে। এরপর আগামি ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিচারিক আদালতে হাজির করতে বলা হয়েছে।

চার আসামির আগাম জামিনের আবেদনের ওপর তিন দিনের শুনানি শেষ হয়। এর পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের এই চার সদস্য হলেন- এম এ কাশেম, রেহানা রহমান, বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহান।

গত ১২ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।