নরসিংদীতে ট্রাকচাপায় ৪ পথচারী নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 অক্টোবর 2022, 09:39 সকাল
•
644 বার পঠিত
নরসিংদীতে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাপায় ফুটপাতের তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
জানা যায় ,আজ রোববার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই চারজন পথচারী মারা যান। আর এ সময় চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে তারা চিকিৎসাধীন আছেন।