শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

নরসিংদীতে বজ্রপাতে নারীসহ(২)দুইজনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 05 জুন 2021, 08:00 রাত • 1,662 বার পঠিত
নরসিংদীতে বজ্রপাতে নারীসহ(২)দুইজনের মৃত্যু

 নরসিংদী বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বজ্রপাতে জেলার বেলাব উপজেলায় এক নারী ও মনোহরদী উপজেলায় এক যুবক নিহত হয়েছে।

নিহতরা হলো , বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের কাছু মিয়ার স্ত্রী আফিয়া বেগম (২৫) ও মনোহরদীর চালাকচর সাওপাড়া গ্রামের মুঞ্জুর সাহার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুদেব সাহা (৩৫)।
স্থানীয়রা জানায়, সকালে আফিয়া বেগম চরউজিলাব গ্রামের আড়িয়াল খাঁ নদের পাঁড়ে জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন আফিয়াকে খোঁজতে নদের পাড়ে গেলে বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 আর এদিকে গুরুদেব সাহা, বৃষ্টিতে বাড়ির পাশে বাগানে আম কুঁড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় গুরুদেব। এ ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মাঝে গুরুদেব বাড়ির পাশে বাগানে আম কুঁড়াতে যায়। সেখানে বিকট শব্দে বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।