নোয়াখালীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 নভেম্বর 2022, 10:48 দুপুর
•
239 বার পঠিত
নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
জানা যায় গত শুক্রবার বিকেলে উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে এ মিছিল করেন তারা। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন সুমন। পদবঞ্চিত নেতাকর্মীরা কাজী মফিজ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
এদিকে প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন সুমন বলেন, সেনবাগ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের ঠাঁই মেলেনি। নতুনদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল না করলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।