নোয়াখালীতে ভ্যান চাপায় ঝরে গেল শিশুর প্রাণ
অনলাইন নিউজ পোর্টাল
•
17 এপ্রিল 2021, 03:48 দুপুর
•
1,091 বার পঠিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী প্রধান সড়কের নাওতলা ভূঁইয়া বাড়ি নামক স্থানে
নিহত রতন নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি মো.গিয়াস উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী কাভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।