শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীতে কিশোরী অপহরণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2023, 03:11 দুপুর • 355 বার পঠিত
নোয়াখালীতে কিশোরী অপহরণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতাররা হলেন, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের আবদুল হালিমের ছেলে মো. সুজন মিয়া (২৯) উত্তর পূর্ব লামছি আবুল হাসেমের ছেলে মো. ফারুক (২২) ও একই ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহীম (৩০)।  

বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, একই দিন সকালের দিকে উপজেলার পূর্ব লামছি গ্রামের মজিদের হাট থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।    

পুলিশ জানায়, গত রোববার ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানির হাট এলাকা থেকে  আসামিরা সিএনজি আটোরিকশাযোগে কিশারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দীসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।