নোয়াখালীতে ৬ জন করোনা আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
09 মে 2021, 11:24 দুপুর
•
271 বার পঠিত
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮০৮ জন দাঁড়াল। আক্রান্তের হার শতকরা ৩ দশমিক ৬৬ শতাংশ।
রোববার (৯ মে) জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ৩১৭টি নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬৪টি ফলাফলে ৬ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৮০৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৮৫১ জন রোগী।