নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জাহাজ ডুবি
অনলাইন নিউজ পোর্টাল
•
20 আগস্ট 2020, 08:08 রাত
•
657 বার পঠিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে প্রবল স্রোতে লাবনী-৩ নামে একটি মেরামত জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ৬ ক্রুর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ।
বুধবার রাতে ওই উপজেলার বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়ার কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরে একটি লাইটার জাহাজকে মেরামত করতে যাওয়ার পথে বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা দুই ক্রু নিখোঁজ হন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়।