নোয়াখালী কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে এক যুবকের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
06 মে 2021, 02:36 দুপুর
•
266 বার পঠিত
নোয়াখালীর গভীর রাতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়াজুর রহমান রাব্বী (৩০), অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে।
রাব্বী রাত ১টার দিকে মোটরসাইকেলে অশ্বদিয়া থেকে মাইজদী যাচ্ছিলেন। পথে সোনাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের সঙ্গে একটি কুকুর ধাক্কা খায়। এতে রাব্বী নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সুধারাম থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।