শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নোয়াখালী ঢিলেঢালা ভাবেই চলছে লকডাউনের ২য় দিন

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 12:13 দুপুর • 766 বার পঠিত
নোয়াখালী ঢিলেঢালা ভাবেই চলছে লকডাউনের ২য় দিন

নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে চলছে ৭ দিনের লকডাউন। ৫ জুন ভোর ৬টা থেকে ১১জুন রাত ১২টা পর্যন্ত চলবে এ লকডাউন।

 ঢিলেঢালা ভাবেই চলছে লকডাউনের ২য় দিন। গণপরিবহন ছাড়া সড়কে সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতা দেখা গেছে।
লকডাউন ঘোষিত এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়ন। ইউনিয়ন গুলো হলো- নোয়ান্নই, কাদির হানিফ, বিনোদপুর, নোয়াখালী, অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন।