শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নোয়াখালী বজ্রপাতে প্রাণ গেল ১ জেলের, আহত ২

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 10:04 দুপুর • 254 বার পঠিত
নোয়াখালী বজ্রপাতে প্রাণ গেল ১ জেলের, আহত ২

 দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে মোবারক হোসেন (২২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই জেলে।

গতকাল মঙ্গলবার  এই ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে। আহতরা হলেন মো. ইরাক (১৭) ও ইলিয়াস (২৬)।

গতকাল ঠেলা জাল দিয়ে মাছ শিকার করতে নদীতে যান স্থানীয় জেলেরা। নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে অবস্থান করছিলেন তাঁরা। এসময় বজ্রাঘাতের শিকার হন তিন জেলে। স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে। আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিঝুমদ্বীপ ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।