শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না’:আওয়ামী লীগ নেতা

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2022, 09:45 সকাল • 668 বার পঠিত
‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না’:আওয়ামী লীগ নেতা

টাঙ্গাইলের মধুপুরে ইউপি নির্বাচনে নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম সাদিক।

গত বুধবার বিকেলে মধুপুরের অরণখোলা ইউনিয়নে আমলীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমন হুঁশিয়ারি দেন তিনি।
তার এ বক্তব্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠেছে।

আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী সভায় সাদিকুল ইসলাম সাদিক ভোটারদের উদ্দেশে বলেন, ‘আগামী ১৫ জুন নির্বাচনে যারা নৌকা প্রতীকে ভোট দিবেন না, তারা ভোট কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু ভোট কেন্দ্রের আশপাশেই অবস্থান করবো। ’

নেতা সাদিকুল ইসলাম সাদিক আরও বলেন, ‘এই কেন্দ্রের মোট ২৪শ’ ভোটের মধ্যে দুই হাজার ভোট কাস্ট হবে। এই দুই হাজার ভোটই নৌকা প্রতীকে পড়তে হবে।
 এ ব্যপারে আওয়ামী লীগ নেতা ও মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যার সাদিকুল ইসলাম সাদিক বলেন, ‘বক্তব্যটি বিরোধী পক্ষ এডিটিং করে আমার নামে কুৎসা রটিয়েছে। এমন বক্তব্য তিনি দেননি বলে দাবি করেন। ’

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। ’

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল হাসান বলেন, ‘যদি কেউ এমন বক্তব্য দিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। ’