শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নৌকা-কেটলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭: নারায়ণগঞ্জ-১

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 07 জানুয়ারী 2024, 04:05 দুপুর • 578 বার পঠিত
নৌকা-কেটলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭: নারায়ণগঞ্জ-১

আজ সকালে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের উত্তর খৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেটলি মার্কায় ভোট দেওয়ায় স্থানীয় এক যুবককে মারধর করে নৌকার সমর্থকরা। তারপরে নৌকা ও কেটলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের পক্ষ থেকে গুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষ থেমে গেলেও উত্তর খৈশাইরে থমথমে অবস্থা বিরাজ করছে।

বেলা ১১টায় রূপগঞ্জ আসনের সংসদীয় নির্বাচনের প্রার্থী শাহজাহান ভূইয়াকে ভোট দেওয়ায় মইজ উদ্দিন সরকারের ছেলে আক্তার হোসেনকে (৩০) মারধর করে আহত করে গাজী গোলাম দস্তগীরের সমর্থকরা।


দুপুর সোয়া ১২ টার দিকে গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা আরো একজন ভোটারকে ভোট দিতে বাধা দেয়। এতে পুনরায় পরিস্থিতি খারাপ হয়। উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কেটলির ৬-৭ জন সমর্থক আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও অ্যাকশনে যায়।