নওগাঁয় ফেনসিডিল ও অস্ত্রসহ আটক ৪
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জানুয়ারী 2021, 03:31 দুপুর
•
372 বার পঠিত
নওগাঁর পত্নীতলা এবং ধামইরগাট উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
আটকরা হলেন- আবু সাঈদ (২০), আনোয়ার হোসেন (২৫), নাছির উদ্দিন (৩৫) এবং মঞ্জিল হোসেন (৩০)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৪০ বোতল ফেনসিডিল, দেশীয় হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।