শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ডিসেম্বর 2022, 11:11 দুপুর • 309 বার পঠিত
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০ ডিগ্রি

আবহাওয়া অধিদফতর জানিয়েছে ,জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে চলছে নওগাঁয়। আজও দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছেন নওগাঁবাসী।

জানা যায় আজ শনিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

এদিকে নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, মৃদু শৈত্যপ্রবাহ চলছে নওগাঁয়। ঘুন কুয়াশায় ঢেকে আছে চারদিকে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরো বেশ কিছু দিন থাকতে পারে। তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।