শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নকল মেডিক্যাল ইক্যুপমেন্টসের খোঁজে র‌্যাবের অভিযান

অনলাইন নিউজ পোর্টাল • 23 সেপ্টেম্বর 2020, 03:07 দুপুর • 754 বার পঠিত
নকল মেডিক্যাল ইক্যুপমেন্টসের খোঁজে র‌্যাবের অভিযান

রাজধানীর তোপখানা রোড এলাকায় গফুর টাওয়ারে মেডিক্যাল ইক্যুপমেন্টস মার্কেটে অভিযান চালাচ্ছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে এ অভিযান শুরু হয়।

পলাশ কুমার বসু জানান, অনুমোদনহীন ও নকল পালস অক্সিমিটারসহ অন্যান্য নকল মেডিক্যাল ডিভাইসের খোঁজে মেডিক্যাল ইক্যুইপমেন্টস মার্কেটে অভিযান চালানো হচ্ছে।

অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।