শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নজরদারিতে সক্ষমতা বাড়াতে ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিবে রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 06:41 বিকাল • 1,286 বার পঠিত
নজরদারিতে সক্ষমতা বাড়াতে ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিবে রাশিয়া

মধ্যপ্রাচ্যে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নজরদারির ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যার সাহায্যে ইরান মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হবে। 

রাশিয়ার স্যাটেলাইটটি হাতে পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন স্থাপনা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এই স্যাটেলাইটের পর্যবেক্ষণের আওতায় ইসরায়েলের সামরিক ঘাঁটিও চলে আসবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানোপাস-ভি নামের স্যাটেলাইট ইরানকে দেবে রাশিয়া। রাশিয়ার তৈরি এই স্যাটেলাইটে উচ্চ রেজ্যলুশনের ক্যামেরা রয়েছে। কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে। রাশিয়া কানোপাস-ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে।