নিয়ন্ত্রণহীন ভাবে বাড়ছে কিশোর অপরাধ
বর্তমানে দেশে কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা হত্যাকাণ্ডের মতো হিংস্র ও নৃশংস অপরাধেও জড়িয়ে পড়ছে। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই কিশোর গ্যাং কালচারের লাগাম টেনে ধরা দরকার। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর প্রায় দেড় হাজার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার র্যাব সদর দফতরে সাম্প্রতিক সময়ের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। র্যাব ‘কিশোর গ্যাং’ নামক অপসংস্কৃতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে। আমরা প্রত্যাশা করি, সন্তানের প্রতি পরিবার আরও নজর দেবে। পাশাপাশি সমাজ ও শিক্ষাঙ্গনকে এগিয়ে আসতে হবে। যারা কিশোরদের গ্যাংয়ে রূপান্তর করছে অর্থাৎ ‘পৃষ্ঠপোষক’, তাদের ছাড় দেয়া হবে না।