শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জুলাই 2022, 10:51 দুপুর • 263 বার পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

রংপুর সদরে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হন আরো ১২ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক হেলাল সরকারের বাড়ি তারাগঞ্জ উপজেলার হারিয়াল কুঠি এলাকায়। বাসযাত্রী জিয়াউর রহমানের বাড়ি একই উপজেলার সততাহিরি পাড়ায়।

এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, রংপুর থেকে একটি যাত্রীবাহী বাস সৈয়দপুর যাচ্ছিল। এ সময় বাসটি রংপুর সদর উপজেলার পাগলাপীরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক হেলাল সরকার ও বাসযাত্রী জিয়াউর রহমান। এ সময় আহত হন নিহত হেলালের বড় ভাই বেলাল সরকার।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া আহত বাসের ১২ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পলাতক রয়েছে বাসচালক।