শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 02:45 দুপুর • 203 বার পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

মৌলভীবাজারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহতরা হলেন— জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মো. রফিকউদ্দিন।

মৌলভীবাজারে স্থানীয়রা জানান, ঢাকা থেকে মালবাহী ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় গাড়িতে থাকা অপর দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।