নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী অমর শর্মা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। অপর সঙ্গী শীব লাল শর্মাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অমর শর্মা দলই চা বাগানের ব্রজ গোপাল শর্মার ছেলে। ঘটনাটি শুক্রবার রাত ১০টায় ঘটেছে মাধবপুর এলাকার পাত্রখোলা চা বাগান রাস্তায়।
মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন অমর শর্মা ও শিব লাল। পাত্রখোলা চা বাগান এলাকায় আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন অমর শর্মা ও তার সঙ্গী শিবলাল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে জেলা সদরে রেফার্ড করলে সেখানে তার মৃত্যু হয়। আহত অপর সঙ্গী শিব লাল শর্মাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।