শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ

অনলাইন নিউজ পোর্টাল • 14 আগস্ট 2020, 07:47 বিকাল • 236 বার পঠিত
নিউজিল্যান্ডে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ

দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরুতে তিন দিনের লকডাউন আরোপ করা হলেও তা এখন আরো ১২ দিন বাড়িয়েছে দেশটির সরকার।

শুক্রবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, সবার আগে এবং কঠোর অবস্থান নেয়ার যে দর্শনে নিউজিল্যান্ড বিশ্বাস করে, তারই অংশ হিসেবে দেশকে সতর্কতামূলক অবস্থানে রাখার জন্য করোনাভাইরাসের বিস্তার রোধে জারি লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলোর মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও সতর্কতার চারটি পর্যায় রয়েছে নিউজিল্যান্ডে। ফের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বুধবার থেকে তৃতীয় ধাপের বিধিনিষেধ জারি রয়েছে দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডে। এছাড়া বাকি দেশে জারি রয়েছে দ্বিতীয় ধাপের বিধিনিষেধ। 

বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। টানা ১০২ দিন কোনো রোগী না থাকার পর গত ৯ আগস্ট স্থানীয় সংক্রমণ শনাক্ত হয় দেশটিতে। এরপরই সতর্ক অবস্থানে চলে যায় সরকার। ফের জারি করা হয় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ। এখন আবার তার মেয়াদ বাড়ানো হলো।