শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দাবি আদায়ের জন্য ৩০ হাজার নার্স ধর্মঘটে গেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 09:12 রাত • 695 বার পঠিত
নিউজিল্যান্ডে দাবি আদায়ের জন্য ৩০ হাজার নার্স ধর্মঘটে গেছেন

নিউজিল্যান্ডে বেতন বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে দেশজুড়ে ৩০ হাজার নার্স ধর্মঘটে গেছেন। দীর্ঘদিন ধরে বেতনভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন নিউজিল্যান্ডের নার্সরা। সম্প্রতি দাবিতে সাড়া দিয়ে নার্সদের মাসিক বেতন ১ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছে দেশটির সরকার।

কিন্তু সরকারের এই পদক্ষেপ সন্তুষ্ট করতে পারেনি তাদের। নিউজিল্যান্ডের নার্সদের সংগঠন নিউজিল্যান্ড নার্সেস অর্গানাইজেশন (এনজেডএনও) ৭ জুন এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে ১৭ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানানো হয়েছিল।

দাবির পক্ষে ৮ জুন থেকে রাজধানী ওয়েলিংটনসহ দেশের বিভিন্ন শহরে কর্মবিরতি পালন করছেন নার্সরা। পাশাপাশি এইদিন এনজেডএনও’র নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছেন তারা।

৭ জুনের বিবৃতিতে এনজেডএনওর পক্ষ থেকে বলা হয়, বর্তমানে নার্সদের যে বেতন-কাঠামো তা খুবই নিম্ন। এ কারণে দেশের তরুণ-তরুণীরা এই পেশায় আসতে চান না। বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকায় দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নার্সদের ঘাটতি দেখা দিয়েছে।

ফলে, একদিকে যেমন কর্তব্যরত নার্সদের ওপর কাজের চাপ প্রতিদিনই বাড়ছে, অন্যদিকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরাও যথাযথ সেবা পাচ্ছেন না। বিশেষ করে চলমান কোভিড পরিস্থিতিতে এই সংকট তীব্র আকারে দেখা দিয়েছে।