নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মার্চ 2021, 10:53 দুপুর
•
736 বার পঠিত
নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর অংশে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা পাওয়া গেছে ৭ দশমিক ২। সুনামির আশঙ্কায় এরই মধ্যে উপকূলবর্তী জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। সতকর্তায় বলা হয়, নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। তাই দ্রুততম সময়ে স্থানীয়দের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।