শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউজিল্যান্ড করোনামুক্ত , তুলে নেওয়া হল বিধিনিষেধ

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2020, 03:11 দুপুর • 872 বার পঠিত
নিউজিল্যান্ড করোনামুক্ত , তুলে নেওয়া হল বিধিনিষেধ

গত ২ সপ্তাহে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে সোমবার মধ্যরাত থেকে সব প্রকার বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে শুধুমাত্র সীমান্ত বন্ধ থাকছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, নিউজিল্যান্ডে আর কোনো করোনা রোগী নেই। সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিল।

সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘোষণা দেন, দেশের ভেতর সব প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে। সরকারের নেয়া পদক্ষেপের কারণে সহজেই করোনার বিপর্যয় থেকে উতরে গেছে দেশটির জনগণ। কয়েক সপ্তাহব্যাপী কড়া লকডাউন ছিল এবং করোনার মহামারী ঠেকাতে দেশটি সফল হয়েছে।

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন এ ক্ষেত্রে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউজিল্যান্ড।দেশটিতে মোট এক হাজার ৫০৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ২২ জন।