নিউইয়র্কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল মঙ্গলবার নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফেরার পথে একমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক নগরভিত্তিক সংবাদমাধ্যম এনওয়াই-১ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে। নিহত বাংলাদেশি দুই ভাইসহ চারজন এক গাড়িতে করে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একজন চালক গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি একমুখী মহাসড়কের একবার ডানে আরেকবার আরেকবার বামে এভাবে গাড়ি চালাচ্ছিলেন।
অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ও এক চালকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আরও ২ জন। আহতদের চিকিৎসার জন্য নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।