শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিউ মার্কেটের সংঘর্ষে হাসপাতালে একজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 19 এপ্রিল 2022, 10:22 রাত • 315 বার পঠিত
নিউ মার্কেটের সংঘর্ষে হাসপাতালে একজনের মৃত্যু

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে তিনি মারা যান। 

নিহতের নাম নাহিদ হাসান। তার বয়স ২৩। তার স্বজনদের কাছ থেকে জানা যায় তিনি ডি লিংক নামের একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের কাজ করতেন। 

আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেছে। সেখানে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রাত ৯টা ৪০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক নাহিদের মৃত্যু ঘোষণা করেন। এসময় নিহতের স্ত্রী ডালিয়া সুলতানা উপস্থিত ছিলেন। তিনি কান্নায় ভেঙে পড়েন। 

মাত্র ৬ মাস আগে নাহিদ ও ডালিয়ার বিয়ে হয়। তারা ঢাকার কামরাঙ্গীরচরে বাসা ভাড়া করে থাকতেন। 

প্রসঙ্গত, সোমবার রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের ঝামেলা হয়। রাতে প্রায় আড়াই ঘণ্টা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিন্তু সকাল থেকে দিনভর থেমে থেমে সংঘর্ষ চলে। এরপর দুপুরে নিউ মার্কেটের সংঘর্ষ বন্ধ করতে ঢাকা কলেজের হলগুলো বন্ধের ঘোষণা দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের হল খালি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু মারমুখী শিক্ষার্থীরা তা মানেননি। তারা উল্টো এই সিদ্ধান্তের কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছিলেন।  

এই সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন করে আহত হয়েছেন।