নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল পাকিস্তান
অনলাইন নিউজ পোর্টাল
•
08 নভেম্বর 2021, 05:21 বিকাল
•
247 বার পঠিত
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ চলেছে বিশ্বব্যাপী। যার প্রভাবে বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে; তবে তা নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে সফল পাকিস্তান। রোববার টুইটে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি ও লকডাউনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।’ তিনি বলেন, ‘কিন্তু মাশা আল্লাহ, পাকিস্তান অন্যান্য দেশের চেয়ে অনেক দক্ষভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।