শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিথর হয়ে পড়েছেন বেগম রওশন এরশাদ

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 06:20 বিকাল • 230 বার পঠিত
নিথর হয়ে পড়েছেন বেগম রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তার ব্লাড প্রেসার ও হার্ট-বিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।
বৃহস্পতিবার দুপুরে বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এসব কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।