শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিঃশর্ত ক্ষমা চাইলেন বোয়ালমারীর ইউএনও

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জুন 2022, 03:29 দুপুর • 366 বার পঠিত
নিঃশর্ত ক্ষমা চাইলেন বোয়ালমারীর ইউএনও

আদালতের নোটিশ জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেয়ার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তার ক্ষমা প্রার্থনার আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গত ৭ জুন আদালতের নোটিশ জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেয়ার অভিযোগে ইউএনও মো. রেজাউল করিম ও নাজির উকিল মিয়াকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়েও রুলও জারি করেন আদালত। সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন।