শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুন 2025, 11:58 দুপুর • 286 বার পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ শুক্রবার বিকেলে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি তাজা ককটেল, লোহার চাপাতি, দুটি চাকু, একটি দা, স্টিলের পাইপ, মোটরসাইকেলের চেইন ও চেইন স্প্রোকেট উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানা সূত্র জানায়, গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা- কর্মী টাকার বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশে জড়ো করছিলেন। পুলিশ ওই তথ্য পেয়ে সেখানে পৌঁছালে অনেকেই পালিয়ে যায়, তবে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে এবং তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছে।