নিষেধাজ্ঞা সত্ত্বেও সৌদির কাছে অস্ত্র বিক্রি করছে ব্রিটেন
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুন 2020, 01:02 দুপুর
•
1,430 বার পঠিত
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছিলো ব্রিটিশ আদালত। তবে সেটি উপেক্ষা করে দেশটির সরকার সৌদির কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়েছে। গত বছর ব্রিটেনের আপিল আদালত সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি করাকে বেআইনি ঘোষণা করে।
ব্রিটিশ আদালত দেশটির সরকারকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য কোনো নতুন লাইসেন্স ইস্যু না করার নির্দেশনা দেয়। এছাড়া বিদ্যমান ব্যবসায়িক সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করতেও আহ্বান জানায়।
ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক কোম্পানি ‘বিএই সিস্টেমস’ ২০১৯ সালের রিপোর্টে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি নিশ্চিত করেছে। এর অংশ হিসেবে সৌদি আরবের কাছে জঙ্গিবিমানের নানা উপকরণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে দেশটি।