শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 10:17 দুপুর • 278 বার পঠিত
নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা

দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা শেষে ৬টি অভয়াশ্রমে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদী নামেন তারা।

এর আগে, দিনভার নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন জেলেপল্লীর বাসিন্দারা। জাল-নৌকা গুছিয়ে স্বপ্ন দেখেন রুপালি ইলিশের দেখা পাওয়ার। বড় ইলিশ ধরার অনুমোদন পেলেও এখনও বন্ধ রয়েছে জাটকা শিকার।

এদিকে, ২ মাসের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে ২ লাখ ৭৭ হাজার ১৮৯ জন জেলেকে প্রণোদনা দেয় সরকার।