শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আগামী সপ্তাহে: আশা ইসির

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 14 আগস্ট 2025, 07:41 বিকাল • 232 বার পঠিত
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আগামী সপ্তাহে: আশা ইসির

নির্বাচন কমিশন (ইসি) আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করতে পারে বলে আশা করছে।

আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, “আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপ দিতে পারব।”

রোডম্যাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, “রোডম্যাপই বলবে কী থাকবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধন ও নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য এতে অন্তর্ভুক্ত থাকবে। তবে এখন সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।”

এন্ট্রবর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। এজন্য তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে যাতে কমিশন রমজান মাস শুরুর আগে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে পারে। ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

গত জুলাইয়ের গণ-অভ্যুত্থান এক বছরের পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ অনুষ্ঠানে রাত ৮টা ২০ মিনিটে তিনি এ বিষয়ে ভাষণ দেন।