শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নির্বাচনের প্রথম পর্বে ম্যাক্রোঁর জয়

মোহাম্মদ খাইরুল আমিন • 11 এপ্রিল 2022, 11:45 দুপুর • 524 বার পঠিত
নির্বাচনের প্রথম পর্বে ম্যাক্রোঁর জয়

পূর্বাভাস যা ছিল তাই হলো। ফ্রান্সের নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতায় থাকা ইমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। কট্টর ডানপন্থী নেতা মারিন লু পেন দ্বিতীয় পর্বে তার সঙ্গে লড়বেন।

রোববার অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের নির্বাচন। এই পর্বে সহজে উৎরালেও দ্বিতীয় পর্বে ম্যাক্রোঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। ২৪ এপ্রিল রানঅফ ভোট। সেটির জন্য ম্যাক্রোঁ ও লু পেন মনোনিত হয়েছেন। দ্বিতীয় পর্বের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে এই দুইজনের মধ্যে কে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। 

৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লু পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

ফ্রান্সে  রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ভোট গ্রহন সম্পন্ন হয়। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কট্টর ডানপন্থী  নেতা মেরিন লু পেনের মধ্যে পাঁচ বছর আগের তুলনায় এবার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে অস্বাভাবিক প্রচারণার পর ফ্রান্সের মূল ভূখন্ডে গ্রিনীজ মান সময় ০৬০০টায়  ভোট গ্রহন শুরু হয়। 

সময়ের ব্যবধানের কারণে কানাডার উপকূলে সেন্ট পিয়ের ও  মিকলন দ্বীপ, ক্যারিবিয়ান ভূখ- এবং প্রশান্ত মহাসাগরীয় ফরাসি দ্বীপগুলিতে ইতিমধ্যে শনিবার ভোট গ্রহন করা হয়েছে।  

বামপন্থী প্রার্থী জাঁন-লুক মেলেনচন দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর সম্ভাবনা কল্পনা করলেও বাস্তবে তা হয়নি। 

প্রচারাভিযানের সময় লু পেন কিছুটা সফলতার সাথে ক্রমবর্ধমান পণ্যমূল্যের বিষয়ে ভোটারদের দৈনন্দিন উদ্বেগ এবং তার আরো উদার ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন। তবে তার বিরোধীরা তাকে সমাজকে বিভক্ত করার জন্য আগ্রহী চরমপন্থী হিসেবে অভিযুক্ত করে।

বিপরীতে ম্যাক্রোঁ তুলনামূলকভাবে কম প্রচারণা চালিয়েছেন, তার নিজের স্বীকারোক্তি ইউক্রেনের যুদ্ধের কারণে তিনি যখন চেয়েছিলেন তার চেয়ে অনেক পরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আগে থেকেই বলা হচ্ছিল, ম্যাক্রোঁ ও লু পেন দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবেন। বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ২০১৭ সালের তুলনায় অনেক বেশি কঠিন হবে। বর্তমান প্রেসিডেন্ট তখন তার প্রতিদ্বন্দ্বিকে ৬৬ শতাংশ ভোটে পরাজিত করেছিলেন।