শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নির্বাচনে একটু খুনসুটি হওয়া স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 05:10 বিকাল • 608 বার পঠিত
নির্বাচনে একটু খুনসুটি হওয়া স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পারস্পরিক সংঘাত একেবারে নির্মূল করা সম্ভব হয়না। এমনটি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের নির্বাচন আধিপত্যের নির্বাচন, গোষ্ঠীর মধ্যে নির্বাচন। এখানে একটু ঝগড়াঝাঁটি ও মারামারি হয়ই। তবে নিরাপত্তা বাহিনী বসে নেই। সহিংসতা বন্ধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমতোই করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।