শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ডিসেম্বর 2025, 01:41 দুপুর • 196 বার পঠিত
নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

পাঁচ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে।

নেপিডো থেকে এএফপি এ খবর জানায়।

রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিন অং হ্লাইং বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’