শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিরপরাধ মানুষ হত্যায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 13 মে 2021, 09:54 রাত • 54 বার পঠিত
নিরপরাধ মানুষ হত্যায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯৭১ সালে বেলফাস্টে ব্রিটিশ সেনাদের হাতে নিরপরাধ মানুষ হত্যার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। চার দশক আগের ঘটনা নিয়ে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটির রায় সামনে আসার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন।

সম্প্রতি প্রকাশিত কমিটির রায়ে বলা হয়, বেলফাস্টে নিহত ১০ জনের মধ্যে নয়জনই নিরপরাধ ছিলেন। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রিটিশ সেনা অন্যায্যভাবে তাদের হত্যা করে।

কমিটির প্রধান হাইকোর্টের বিচারপতি কিগানের মতে, বিক্ষোভকারীরা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তারা কোনো সহিংসতা করেননি। মৃতদের মধ্যে একজন দ্বিতীয় মহাযুদ্ধের যোদ্ধা, একজন ক্যাথলিক ধর্মযাজক এবং একজন আট বছর বয়সী সন্তানের মা-ও ছিলেন। তাদের পরিবার কয়েক দশক ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করছিলেন।

কমিটির রায় আসার পরেই জনসন প্রথমে উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপর তার মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের হয়ে জনসন ক্ষমা চেয়েছেন। সেনা নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে যেমন ক্ষমা চেয়েছেন, তেমনই এতদিন দেরি হওয়ার জন্যও ক্ষমা চেয়েছেন।