শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিম্নচাপ নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অফিস

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2022, 01:25 দুপুর • 235 বার পঠিত
নিম্নচাপ নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগর ও এর পার্শবর্তী এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 
রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ভারত অথবা শ্রীলংকায় নিম্নচাপের হালকা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানায়, গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ ছিল। আজ দুর্বল হয়ে নিম্নচচাপ সন্ধ্যার মধ্যে সুস্পষ্টভাবে আরো দুর্বল হয়ে রাতে অথবা আগামীকাল সকালে সাগর থেকে ভূমিতে উঠে আসবে। আপাতত এই নিম্নচাপটার প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পরিস্থিতি গতকালের মতোই বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।